ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম আপসহীন ছিলেন: মির্জা ফখরুল বুদ্ধিজীবী ও স্বৈরাচারের সখ্য: ক্ষমতার মোহে সততার বিসর্জন জামায়াতের প্রদর্শনীতে মুজিব আছে কিন্তু জিয়া নেই, ব্যাখ্যায় বিতর্ক সাভারে বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর ডিজিটাল পেমেন্টে জালনোটের ঝুঁকি কমবে, সাশ্রয় হবে অর্থ: গভর্নর সিএমএসএমই খাতে ঋণপ্রবাহে বড় ধস, বিপাকে ক্ষুদ্র উদ্যোক্তারা সন্তানের অভিভাবকত্ব পেতে আইনি লড়াইয়ের অভিজ্ঞতা শোনালেন চার মা মনোয়ারুলের মৃত্যু: পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ, পীরগাছায় থানা ঘেরাও

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) ভোরে বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলে।

ম্যাচের শুরু থেকেই ফ্রান্স আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। চতুর্থ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের শট দিয়ে আক্রমণের সূচনা হয়। এরপর ফরাসিরা বারবার সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। ২৫তম মিনিটে বক্সের ভেতরে এমবাপ্পেকে ফাউল করা হলে ফ্রান্স পেনাল্টি পায়, তবে দুই মিনিট পর নেওয়া সেই স্পট কিকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ফ্রান্স আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপ্পের দারুণ বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৬৬তম মিনিটে দ্রুতগতির আক্রমণে নিচু কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন ওসমান দেম্বেলে। গোলরক্ষক বুনো চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

দুই গোলে পিছিয়ে পড়ে মরক্কো ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফ্রান্সের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। পুরো ম্যাচে মরক্কো মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল। বিপরীতে ফ্রান্স মোট ২২টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নকআউট পর্বে মরক্কোকে হারাল ফ্রান্স। ২০২২ সালের সেমিফাইনালের পর এবারও একই ব্যবধানে জয় তুলে নিয়ে দিদিয়ের দেশমের দল শেষ চারের টিকিট নিশ্চিত করল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

আপডেট সময় : ০৪:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬