ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো: সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে কারা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৮ দলের বিশ্বকাপের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। এই আট দলের লড়াই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল দিয়ে, যেখানে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ফ্রান্স এবং আফ্রিকার প্রতিনিধি মরক্কো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে জায়গা করে নেবে, আর পরাজিত দলের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হয়ে যাবে।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপ্টা সুপারকম্পিউটার’ ম্যাচটির সম্ভাব্য ফলাফল নির্ধারণে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে। তাদের গাণিতিক হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ। বিপরীতে মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬ দশমিক ২ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২ দশমিক ১ শতাংশ।

অতীতের পরিসংখ্যানও ফ্রান্সের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ফ্রান্স চারটি ম্যাচে জয় পেয়েছে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। মরক্কো এখনও ফ্রান্সের বিপক্ষে কোনো জয় তুলে নিতে পারেনি। বিশ্বকাপের মঞ্চে দুই দলের একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালের কাতার আসরের সেমিফাইনালে, যেখানে ফ্রান্স ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছিল।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে প্রায়ই মাঠের লড়াইয়ে কাগজে-কলমের হিসাব উল্টে যেতে দেখা যায়। এবারের আসরেও তুলনামূলক কম শক্তির দলগুলো একাধিক চমক দেখিয়েছে। মরক্কোও ধারাবাহিক ভালো ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। চার বছর আগের সেই পরাজয়ের স্মৃতি পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরক্কো। অন্যদিকে, অভিজ্ঞতা ও পরিসংখ্যানের সুবিধা কাজে লাগিয়ে শেষ চার নিশ্চিত করতে চাইবে ফ্রান্স। সব মিলিয়ে বোস্টনে এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স বনাম মরক্কো: সুপারকম্পিউটারের পূর্বাভাসে এগিয়ে কারা

আপডেট সময় : ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬