ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ রংপুরে সাংবাদিকদের থানায় ঢুকতে গলায় আইডি কার্ড ঝোলানোর নির্দেশ বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফল আরডিএ অবশেষে বৈধতা পাচ্ছে ঢাকা জেলা পরিষদের অবৈধ ২০ তলা ভবন

রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে উৎসব মুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১১:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান আজ (১৮ মে) সোমবার দুপুরে অনুষ্ঠিত
হয়েছে।

ক্রীড়াবান্ধব ও তারুণ্যনির্ভর এ আয়োজনকে ঘিরে স্টেডিয়াম প্রাঙ্গণে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। শিশু-কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মাহফুজ উন নবী চৌধুরী, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন।

আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর।
মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।মোহাম্মদ রুহুল আমিন, জেলা প্রশাসক, রংপুর। মোঃ সাইফুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, রংপুর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রংপুর।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিশু-কিশোরদের মানসিক বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা ও বিভিন্ন সামাজিক অবক্ষয়ের কারণে কিশোরদের ১টি অংশ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যেও শিশু-কিশোর ও তরুণ সমাজের খেলাধুলার প্রতি আগ্রহ ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেমের মতো মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং, মাদক ও অপরাধ প্রবণতা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় সমাজের ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রমকে উৎসাহিত করে এবং যুব সমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকল আয়োজক, অংশগ্রহণকারী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে উৎসব মুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬