ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’ ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের

নির্বাচন নিয়ে শুধু বৈঠকই হচ্ছে, সমাধান মিলছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, নির্বাচন নিয়ে একের পর এক বৈঠক অনুষ্ঠিত হলেও কাঙ্ক্ষিত কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট সি ওয়ার্ল্ডের হলরুমে আয়োজিত এনসিপির এক মতবিনিময় ও যোগদান সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন কমিশন দ্রুত নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা রয়েছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, নির্বাচন কমিশনার অতিদ্রুত নির্বাচনের কথা বললেও মীর শাহে আলমের বক্তব্যে অস্পষ্টতা লক্ষ্য করা যায়। তাঁর দাবি, নির্বাচন কমিশন বলে, রাজা-বাদশা মহোদয়, আপনি যা বলেছেন তাহাই শিরোধার্য। পরবর্তীতে আবার মিটিং ডাকছে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে মিটিং হয়, দিন যায়, রাত আসে—কোনো সমাধান হয় না। তাঁর মতে, এই সমাধান একটি নির্দিষ্ট দপ্তরে আটকে আছে, যা বাংলাদেশের নব্য ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, আওয়ামী লীগ ভারতের দালাল এবং বিএনপি মানুষের পকেট কেটে চাঁদাবাজি করছে। এসব থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করা হয়েছে। সংস্কারের আশা থাকলেও চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি; বরং এগুলো বেড়েই চলেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে এসব কর্মকাণ্ড কারা করছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ ছাড়াও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইবসহ দলটির নেতারা বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

নির্বাচন নিয়ে শুধু বৈঠকই হচ্ছে, সমাধান মিলছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬