চরম ধৈর্য ও সংযমে ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের
- আপডেট সময় : ০২:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ কর্মসূটিকে চরম ধৈর্য ও সংযমের পরাকাষ্ঠা প্রদর্শনের মাধ্যমে সফল করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
লংমার্চের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে যাত্রা শুরু হবে। এরপর সকাল ৮টার দিকে বহরটি রংপুরের উদ্দেশ্যে রওনা হবে। যাত্রাপথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। পরিশেষে রংপুরের জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। তিনি জানান, কর্মসূচির রুটে থাকা সকল জেলা ও মহানগরী শাখায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
লংমার্চের দাবিগুলো সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, পূর্বে ঘোষিত ছয় দফার সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত হয়ে বর্তমানে সাতটি দাবিতে রূপ নিয়েছে। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দ্বিধা বা ভীতি দূর করে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে এই কর্মসূচিতে।
জামায়াত নেতা আরও জানান, লংমার্চে হাজারের অধিক গাড়ি যুক্ত হওয়ার তথ্য রয়েছে এবং পথের দুই ধারে সাধারণ মানুষ তাদের অভিবাদন জানাবে বলে আশা করা হচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না করা হয়। এছাড়া দলীয় নেতাকর্মীদের কারো উসকানিতে পা না দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, গায়ে আঘাত লাগলেও প্রতিশোধের চেয়ে লংমার্চ সফল করার মধ্যেই সার্থকতা বেশি। তিনি বিএনপি, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ এবং রাস্তার পাশের ব্যবসায়ী ও পথচারীদের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, আমরা গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষে আমরা ৬ দফা দাবি নিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছি। বর্তমানে আরেকটি দফা যুক্ত হয়ে সাতটি হয়েছে। গতকাল বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। বৈঠকে উত্তরবঙ্গ অভিমুখী লংমার্চে ও অঞ্চলের কোটি কোটি মানুষের প্রাণের দাবির কারণে তিস্তা মহ




























