ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম ও সাদিক
- আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। ইতোমধ্যে মাঠপর্যায়ের সব ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় আমরা অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করেছি।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও দল অংশগ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, সাংগঠনিকভাবে আমরা আমাদের প্রার্থী মনোনীত করেছি। অফিশিয়ালি সময়মতো আমরা প্রার্থী ঘোষণা করব। ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে যে, ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা ১১ দলীয় ঐক্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে ১১ দল এখনো ঐক্যবদ্ধ রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেক দল স্ব-স্ব প্রার্থী দিয়ে নির্বাচন করবে এবং এখানে জোটগত কোনো প্রার্থী থাকবে না।
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ঢাকার ২ সিটি করপোরেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বল
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, ঢাকার ২ সিটি করপোরেশনেও আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব এবং সাংগঠনিকভাবে এখানেও আমরা আমাদের প্রার্থী মনোনীত করেছি। অফিশিয়ালি সময়মতো আমরা প্রার্থী ঘোষণা করব। ইতোমধ্যে গণমাধ্যমেও এসেছে, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি।




























