ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী ব্যবসায়ীদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাবেক এমপিদের ‘প্রটেকশন’ এবং পুনর্বাসনের গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।

রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন যে, আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের সুরক্ষা দিয়েছেন। তিনি দাবি করেন, অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে আসিফ পুনর্বাসন করেছেন, যার তথ্য তার কাছে রয়েছে। এই বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদকে কয়েকবার সরাসরি সতর্ক করলেও আসিফ কোনো তোয়াক্কা করেননি।

পোস্টে রাশেদ আরও জানান, এনসিপির প্রত্যেক নেতা এই বিষয়টি সম্পর্কে অবগত। তিনি যখন আসিফ মাহমুদের এই কর্মকাণ্ডের কথা তাদের জানিয়েছিলেন, তখন তারা বলত যে আসিফের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। এছাড়া দুর্নীতি ও বিতর্কের দায় এড়াতে নাহিদ ইসলাম বহুবার গণমাধ্যমে বলেছেন যে, দুইজন ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই।

আসিফ মাহমুদের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ লেনদেনেরও অভিযোগ এনেছেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিল। যে তথ্য আমি নিজে জানি।’ এছাড়া আসিফের এপিএস মোয়াজ্জেমের বিষয়েও কিছু তথ্য তার কাছে এসেছে বলে তিনি জানান। এই দুজনের বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করেছিলেন। রাশেদের ভাষ্যমতে, সেই উপদেষ্টা তখন উত্তরে বলেছিলেন, ‘আমরা যে বেতন পাই, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়! স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?’

রাশেদ খাঁন প্রশ্ন তুলেছেন যে, নাহিদ ইসলাম ও আখতার হোসেনের মতো সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছেন না। তিনি তার পোস্টে মন্তব্য করেন, ‘কারণ তারা সবাই এসব তথ্য জানে! চোরের মায়ের বড় গলা, আসিফ মাহমুদের অবস্থাও সে রকম হয়েছে!’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী ব্যবসায়ীদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের

আপডেট সময় : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬