ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫ শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ন্ত্রিত ও পূর্বনির্ধারিত: অলি আহমদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তড়িঘড়ি করেছে বলে অভিযোগ তুলেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, এই নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল এবং এখানে অন্য কিছুর সুযোগ ছিল না।

অলি আহমদ বলেন, সংসদ সদস্যরা তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারেন না, কারণ এটি একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র। দলের নির্দেশে ভোট দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্তার ইচ্ছাই এখানে কর্ম। সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলের মতামতের বাইরে ভোট দিলে সংসদ সদস্যপদ থাকবে না। অথচ বিএনপি ক্ষমতায় এলে তাদের ৩১ দফা অনুযায়ী এই অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা বলেছিল। কেন বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করল, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, হয়তো তারা মনে করছে সংশোধনের আগে নির্বাচন করলে তাদের প্রার্থী জয়ী হবে।

নির্বাচনের ফল অনুযায়ী, ৩৫০ সদস্যের সংসদের ৩৪৩টি ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অলি আহমদ দাবি করেন, বিভিন্ন সংস্থার জরিপে ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ তার পক্ষে ছিল, যেখানে মির্জা ফখরুলের পক্ষে ছিল ২৮ থেকে ৩০ শতাংশ।

বঙ্গভবনের পরিবেশ নিয়ে এলডিপি সভাপতি বলেন, রাষ্ট্রপতির স্বাধীনভাবে কাজ করার সুযোগ সীমিত। তবে তিনি ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্য আসার আশা প্রকাশ করেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জীবন দেওয়া তরুণদের কথা স্মরণ করে তিনি সুশাসন ও জবাবদিহিতার ওপর জোর দেন। মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে অলি আহমদ প্রত্যাশা ব্যক্ত করেন যে, তিনি দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ন্ত্রিত ও পূর্বনির্ধারিত: অলি আহমদ

আপডেট সময় : ০৫:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬