ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩

বিএনপি দলীয় কর্মীদের চাকরি দিচ্ছে, অভিযোগ জামায়াত আমিরের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দলীয় লোকজনকে টেম্পুস্ট্যাডে চাকরি দিচ্ছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এ ধরনের চাঁদাবাজির চাকরি জনগণ চায় না। বিএনপির মহাসচিবের বক্তব্যের সূত্র ধরে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেনি বরং উল্টো বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের দেশ পরিচালনার নৈতিকতা অবশিষ্ট নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, কোনো আধিপত্যের কাছে মাথা নত করা হবে না। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে মানুষের অধিকার আদায় করা হবে এবং গণভোটের রায় নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না।

একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হলে চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিএনপি দলীয় কর্মীদের চাকরি দিচ্ছে, অভিযোগ জামায়াত আমিরের

আপডেট সময় : ০১:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬