ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে সাহাবীর হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে সংবাদ সম্মেলন ও কর্মসূচি ঘোষণা। মোঃ ইসমাইল হোসেন, ছাগলনাইয়াতে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে নিহত-১ ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা চালু, দেড় হাজার মামলা রেকর্ড সোনাগাজীতে ময়লার স্তূপে কারণে অতিষ্ঠ জনজীবন মানুষের মধ্যে ক্ষোভ ২৪ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার চিলমারীতে ব্রহ্মপুত্রে বিলীন ২৫ বসতঘর, আতঙ্কে তীরবর্তী মানুষ রংপুরে ডিবি’র অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি আটক-১ লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

জেলগেট থেকে গ্রেফতার ফ‍্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ : ফখরুল

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৩২৪ বার পড়া হয়েছে

জেলগেট থেকে গ্রেফতার ফ‍্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ : ফখরুল

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের যেকোনো উপায়ে আটকে রাখতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মহাসচিব বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু গতকাল (শুক্রবার) জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবার গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর সরফত আলী সপুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, সকল মামলায় জামিন পেয়ে মীর সরাফত আলী সপু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল মীর সরাফত আলী সপুকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার এবং তাকে অসুস্থ অবস্থায় পুলিশ হাসপাতালে নেওয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবার থানায় নেয়ার তীব্র প্রতিবাদ জানান। তিনি সরাফত আলী সপুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ারও জোর দাবি জানান।

বিএনপি মহাসচিব অবিলম্বে মীর সরাফত আলী সপুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেলগেট থেকে গ্রেফতার ফ‍্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ : ফখরুল

আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩