ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ছয় মাসে নিহত ৩৯ নেতাকর্মী দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ২০২৬-২৭ অর্থবছরের ৫,০১৯ কোটি টাকার বাজেট অনুমোদন তারাকান্দায় ট্রান্সফরমার বিকল: দুই মাস ধরে অন্ধকারে দুই গ্রাম দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা ২০২৭ সালের হজের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব হার্ভার্ডের অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কুদসিয়া হুদা বগুড়ায় সাত মাসে সড়ক দুর্ঘটনায় ২০৬ জনের প্রাণহানি ওমানের ওপর বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ শেরপুর হাসপাতালে দালাল আটক, আনসার সদস্যদের তৎপরতায় পুলিশে সোপর্দ

ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন
রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান।

রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ১ম দিনে ৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান সাংবাদিকদের জানান, রংপুর-১ আসনে আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমা পড়া নয়টি মনোনয়নপত্রের মধ্যে আটটি বৈধ এবং একটি অবৈধ হিসেবে বিবেচিত হয়েছে। নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে। পরবর্তীকালে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পথও খোলা আছে।

রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান আরও বলেন,
ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি সংসদীয় আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

এদিকে মনোনয়নপত্র বাতিলের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার মঞ্জুম আলী। তিনি জানান, তাঁর মনোনয়নপত্রে যুক্তরাজ্যের রেসিডেন্ট কার্ডের তথ্য সংযুক্ত ছিল। তবে সেখানে ‘রেসিডেন্ট যুক্তরাজ্য’ লেখার কথা থাকলেও টাইপিংজনিত ভুলে শুধু ‘যুক্তরাজ্য’ লেখা হয়েছে। এই সামান্য ত্রুটির কারণেই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

একই দিনে ওই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬