ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের নকআউটে মাঠের মতোই উত্তপ্ত গ্যালারি সাংবাদিকতাকে দলীয়করণ না করে প্রকৃত চিত্র তুলে ধরুন: আইয়ুব ভূঁইয়া সাফল্যের মূল চাবিকাঠি আমার খেলোয়াড়রাই, বললেন ফ্রান্স কোচ দেশম সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সতর্ক আর্জেন্টিনা গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, খুলনায় পুলিশ দম্পতি গ্রেপ্তার ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের ১৮ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও ৫ জেলায় বন্যার পূর্বাভাস চট্টগ্রামের ১৫ উপজেলায় পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ সংসদে কথা বলার সুযোগ না পেলে বাইরে বলব: হাসনাত আবদুল্লাহ

নোয়াখালী বেগমগন্জ-৩ আসনের বিএনপি পার্থী নির্বাচনী কমিটির সভায় হামলা ভাংচুর

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাফিজুর রহমান
নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সভায় হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের একলাশপুর ফাজিল মাদরাসা মাঠে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

একলাশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরকত উল্যাহ বুলু নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

সোমবার বিকেলে একলাশপুর ইউনিয়নের ৫ নং নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে একটি সভার আয়োজন করে স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা। ওই সভায় বিকেল ৪টার দিকে প্রায় ৩ শতাধিক নেতাকর্মি এসে যোগ দেন।

এ সময় হঠাৎ মুখোশ পরে ৫০-৬০জন যুবক এসে হামলা চালায়। একপর্যায়ে তারা বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোরশেদ সিরাজীকে কুপিয়ে আহত করার চেষ্টা করে। পরবর্তীতে তারা সভাস্থলে প্রায় ৫ শতাধিক চেয়ার ও মঞ্চ ভাংচুর করে চলে যায়। হামলাকারীরা যাওয়ার সময় বলে যায় এখানে কোন সভা করা যাবে না।

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা এডভোকেট আব্দুর রহিম চুন্নু বলেন, হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলী-যুবলীগের সম্রাট বাহিনী ও খালাসি বাহিনীর সদস্য ছিল। আমি তাদের কয়েকজনকে আদালত আঙ্গিনায় আগে দেখেছি। তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি।

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচনী কেন্দ্র কমিটি নিয়ে একটি গন্ডগোল হয়েছে বলে আমি শুনেছি। এর বেশি কিছু আমি জানিনা।

এ বিষয়ে জানতে একাধিকবার বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারীর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী বেগমগন্জ-৩ আসনের বিএনপি পার্থী নির্বাচনী কমিটির সভায় হামলা ভাংচুর

আপডেট সময় : ০৬:৫৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫