ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা

সায়েদাবাদ থেকে কাঁচপুরে সরছে দূরপাল্লার বাস, জানালেন ডিএসসিসি প্রশাসক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন বাস টার্মিনালে সরিয়ে নেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে এই টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেড নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬টি জেলার দূরপাল্লার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরবর্তীতে সেখানে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে। এছাড়া যাত্রীদের সুবিধার্থে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ শাটল সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ডিএসসিসি প্রশাসক জানান, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে নির্মাণাধীন টার্মিনালটির সার্বিক অগ্রগতি বর্তমানে প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম তৈরির কাজ ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনালটি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, প্রায় ১২ একর জায়গার ওপর নির্মিত এই টার্মিনালে মোট ৪০৫টি বাস রাখার সক্ষমতা থাকবে, যার মধ্যে ৩৭৮টি পার্কিং ও ২২টি বাস বে থাকবে। এছাড়া ৫টি ওয়াশিং বে, ৪০টি গাড়ি পার্কিং, ৪৮০ আসনের অপেক্ষমাণ স্থান, ১০৬টি টিকিট কাউন্টার, টয়লেট সুবিধা এবং অফিস ও ইলেকট্রো-মেকানিক্যাল রুমের সংস্থান রাখা হয়েছে। এছাড়া গুলিস্তান বাস টার্মিনাল বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়ার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক এবং ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সায়েদাবাদ থেকে কাঁচপুরে সরছে দূরপাল্লার বাস, জানালেন ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬