সংবাদ শিরোনাম :
পবিপ্রবিতে গ্রিন ফোরামের উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গ্রিন ফোরামের আয়োজনে একটি সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি’র সেমিনার হলে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এবারের সেমিনারের মূল প্রতিপাদ্য ও আলোচনার বিষয়বস্তু ছিল 'শিক্ষা ও শিখনে রাসূল (সা.) এর অনুসৃত মূলনীতি'। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, তাফসিরবিদ, কুরআন গবেষক এবং জামালী তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুহাম্মাদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআনের সূরা আয-যুমারের ৯ নম্বর আয়াতের উদ্ধৃতি তুলে ধরে শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin





























