ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চেনা সম্পর্কের আড়ালে কন্যাশিশুর নিরাপত্তা ঝুঁকি ও বাল্যবিয়ের সংকট দুর্গাপূজায় তিন স্তরের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৩ সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রেসিডেন্ট দিল্লিতে বিক্ষোভের সময় ফের আটক আইসা সভাপতি নেহা বোরা সৌদি বিমানবন্দরে হুতি হামলা: ইয়েমেন অভিযানে যুক্ত হওয়ার ইঙ্গিত ট্রাম্পের যশোরে নসিমন চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, নিখোঁজ ১ হাসান মাহমুদের রেকর্ড হ্যাটট্রিকে ১০৬ রানের লিড পেল বাংলাদেশ সাংবাদিক কামরুজ্জামান বাবলুর নিরাপত্তা ও সুবিচারের দাবিতে মানববন্ধন

রুমিনকে ‘লেডি মীর জাফর’ বলায় ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলে মন্তব্য করার ঘটনায় অভিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তিনি এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল জানান, রুমিন ফারহানার অভিযোগ পাওয়ার পর তিনি নজরুল ইসলাম ছোটনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। ছোটন তাকে ব্যাখ্যা দিয়েছেন যে, রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্য এবং ফ্যাসিবাদী আমলে তার অসহায়ত্ব নিয়ে তৈরি একটি ভিডিও পোস্টের প্রতিক্রিয়ায় তিনি ওই মন্তব্য করেছিলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি এটিকে ডিএজির ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার হিসেবে দেখছেন। তার মতে, এই ঘটনাটি ডিএজির কোনো পেশাগত বা প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। ছোটনের দেওয়া ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট এবং সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ এনে নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছিলেন। আবেদনে রুমিন ফারহানা উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত নজরুল ইসলাম ছোটন গত ১১ সেপ্টেম্বর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা দাবি করেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক। তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। তাই এ ধরনের আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও পেশাদারিত্ব ক্ষুণ্ন করে। এসব কারণে তিনি ডিএজি ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রুমিনকে ‘লেডি মীর জাফর’ বলায় ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ১২:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬