প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে শেভরনের উচ্চপর্যায়ের বৈঠক
- আপডেট সময় : ০৪:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

শেভরনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে, দেশে বর্তমানে যেসব গ্যাসক্ষেত্র রয়েছে এবং পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে শেভরনের বিনিয়োগের বিষয়টিও আলোচনার টেবিলে উঠে আসে।
সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




























