ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ মিছিল চুয়েটে ‘৫৬?’ লেখা কার্ড হাতে শিক্ষার্থীদের প্রতীকী প্রশ্নযাত্রা

মার্কিন জাহাজের বিরুদ্ধে ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইরানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন যে, তার দেশ প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টা আগে একটি মার্কিন জাহাজের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। রেজায়ীর দাবি, এই ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন জাহাজটি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে এবং পরবর্তীতে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।

ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তবে মার্কিন সেন্টকম এর আগেই এক্সে দেয়া এক পোস্টে সতর্ক করে বলেছিল, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যদি দুটি মার্কিন জাহাজে হামলা চালায়, তবে তাদের ওপর কঠোর অর্থনৈতিক মূল্য চাপানো হবে এবং তিনটি ইরানি জাহাজ ধ্বংস করা হবে।

মার্কিন বাহিনীর প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র কোনো দ্বিধা করবে না উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে ইরানের ‘সীমিত ও ঝুঁকিপূর্ণ’ তেলবাহী জাহাজের বহরও ধ্বংস করা হতে পারে।

এদিকে, বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার মোহসেন রেজায়ী ওই অঞ্চলে জাহাজ চলাচল নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে পরামর্শ ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে দেশটির নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট জাহাজগুলো বীমা-সংক্রান্ত জটিলতা এবং ভবিষ্যতে চলাচলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মার্কিন জাহাজের বিরুদ্ধে ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইরানের

আপডেট সময় : ১১:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬