শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর
- আপডেট সময় : ০২:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ যেসব আসামি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আইনগতভাবে আর আপিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। যারা এই সময়ের মধ্যে আপিল করেননি, তারা পরবর্তীতে আর কোনোভাবেই আপিলের সুযোগ পাবেন না।
সংবাদ সম্মেলনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়েও কথা বলেন মো. আমিনুল ইসলাম। তিনি জানান, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কোনো অসঙ্গতি তৈরি হবে না। তিনি আরও উল্লেখ করেন, গুম সংক্রান্ত সব অভিযোগ ও রিপোর্ট যাচাই-বাছাই করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



























