ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

ফ্রান্সে বাড়ি ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে একটি বাড়ি ধসে তিন বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের ওভেরভিলিয়ে শহরের রু পল-ভেরলেন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, বিস্ফোরণের ফলে বাড়িটির একটি অংশ ধসে পড়ে। ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ ও লে প্যারিজিয়াঁ স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, গ্যাস লিক থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে ববিনি প্রসিকিউটর অফিস।

বিস্ফোরণে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে ফরাসি দমকল বাহিনীর প্রায় ১১০ জন সদস্য অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দমকল কর্মী ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করা হয়। ওভেরভিলিয়ের মেয়র সোফিয়েন কারুমি রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, উদ্ধারকারীরা ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করেছেন যাতে পরিস্থিতি আরও ভয়াবহ না হয় এবং ধ্বংসস্তূপ থেকে মানুষকে জীবিত উদ্ধার করা যায়।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাদের থাকার জন্য একটি পৌরসভা ভবনের কক্ষ এবং একটি স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রস্তুত রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে বাড়ি ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

আপডেট সময় : ১২:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬