ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে অপহৃত সাত বছর বয়সী শিশু নুসরাত জাহানকে উদ্ধার করা হয়েছে। শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী তরুণী যুথী আক্তারকে (২২) গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। শনিবার বিকেলে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব শেওড়াপাড়া এলাকায় নিজের বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় নুসরাত। সে আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখবর নেন। কোথাও সন্ধান না পেয়ে তারা কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপহৃত নুসরাত তার পরিবারের সঙ্গে কাফরুল এলাকায় ভাড়া বাসায় থাকত। তার বাবা মো. রাজিব পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

নিখোঁজের খবর পেয়ে ওই দিন রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের গলিতে খেলছিল নুসরাত। এ সময় কালো রঙের কামিজ পরিহিত এক তরুণী তার হাত ধরে কিছু দূর হেঁটে যাওয়ার পর রিকশায় করে পূর্ব শেওড়াপাড়া থেকে তালতলার দিকে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তরুণীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অপহরণের পর বৃহস্পতিবার রাতে নুসরাতকে শেরেবাংলা নগর এলাকার একটি বাসায় রাখা হয়েছিল। সেখান থেকে তাকে নিয়ে নিজের গ্রামের বাড়ি মাদারীপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন অভিযুক্ত যুথী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৯:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬