ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক আশ্রয়ের আবেদনে বাংলাদেশকে ‘নিরাপদ দেশ’ হিসেবে দেখছে ইইউ অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ

ছাত্রের সঙ্গে যৌন অপরাধে মার্কিন শিক্ষিকার ১২ বছরের কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি মিডল স্কুলের সাবেক বিশেষ শিক্ষার শিক্ষিকা অ্যালিসন হ্যাভেম্যান-নিডরাখকে (৪৫) ১৫ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌন অপরাধের দায়ে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৮শে আগস্ট জ্যাকসন টাউনশিপের দুই সন্তানের জননী এই সাবেক শিক্ষিকার সাজা ঘোষণা করা হয়। মনমাউথ কাউন্টির প্রসিকিউটর রেমন্ড এস. সান্তিয়াগো ৩১শে আগস্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত পিপল ম্যাগাজিন এ খবর প্রকাশ করেছে।

সাজা ঘোষণার শুনানিতে মনমাউথ কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক জিল জি. ও’ম্যালি সাবেক ফ্রিহোল্ড ইন্টারমিডিয়েট স্কুলের এই শিক্ষিকাকে কঠোর ভাষায় ভর্ৎসনা করেন। ডেইলি ভয়েস-এর প্রতিবেদন অনুযায়ী বিচারক তাকে বলেন, "তুমিই তার ট্রমা। তুমি তাকে ধ্বংস করে দিয়েছ।" অ্যাসবারি পার্ক প্রেস-এর তথ্যমতে, ২০২৪ সালের গ্রীষ্মে ভুক্তভোগী কিশোরটি আত্মহত্যার কথা ভেবেছিল। আদালতে ওই ছাত্র জানায়, সহপাঠীদের সমালোচনার কারণে তার পড়াশোনায় সমস্যা হচ্ছে। তবে দীর্ঘ দুই-তিন বছর ধরে বিষয়টি নিজের দোষ ভাবলেও সে এখন শিক্ষিকাকে ক্ষমা করে দিয়েছে। ছাত্রের মুখে ক্ষমার কথা শুনে আদালতে কাঁদতে শুরু করেন হ্যাভেম্যান-নিডরাখ এবং নিজের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে ক্ষমা চান।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শরতে ওই শিক্ষার্থীকে ‘গ্রুমিং’ করা শুরু করেন হ্যাভেম্যান-নিডরাখ। তিনি কিশোরটির খেলাধুলার অনুষ্ঠানে যেতেন এবং উপহার দিতেন, যার মধ্যে একটি যৌন খেলনাও ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রায় ২৫ হাজার টেক্সট বার্তা আদান-প্রদান হয়। কিশোরটি তার এক বন্ধুকে জানিয়েছিল যে তারা প্রেমের সম্পর্কে রয়েছে। সহকারী প্রসিকিউটর ড্যানিয়েল জানজুক্কি আদালতে বলেন, শিক্ষিকা ওই শিশুটির প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। ২০২৪ সালের জুনে স্কুলের একজন ভাইস প্রিন্সিপাল প্রথম পুলিশকে বিষয়টি জানান।

স্কুলে শিক্ষিকার অতিরিক্ত মনোযোগই প্রথম সন্দেহের জন্ম দেয়। জুলাই ২০২৪-এ সহকারী প্রসিকিউটর জানজুক্কি জানান, এক শিক্ষক কর্তৃপক্ষকে বলেছিলেন যে তিনি হ্যাভেম্যান-নিডরাখকে ওই শিক্ষার্থীর ঘাড়, পিঠ ও পায়ে হাত বুলাতে এবং নোংরা কথাবার্তা বলতে দেখেছেন। এছাড়া কিশোরটির মা লক্ষ্য করেন যে তার ছেলে রাতে দীর্ঘ সময় ফোন ব্যবহার করছে এবং তার মেয়ে তার ভাইকে শিক্ষিকার গাড়িতে দেখেছে। প্রথমে অস্বীকার করলেও পরে কিশোরটি তার মাকে জানায় যে শিক্ষিকার সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছে। তদন্তে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে গ্রেপ্তারের আগ পর্যন্ত প্রায় ছয় মাস ধরে হোটেল ও শিক্ষিকার বাড়িতে তাদের এই সম্পর্ক চলেছিল।

মনমাউথ কাউন্টি প্রসিকিউটর অফিসের স্পেশাল ভিকটিমস ব্যুরো এবং ফ্রিহোল্ড বরো পুলিশ বিভাগের যৌথ তদন্তের পর তার বিরুদ্ধে গুরুতর যৌন নিপীড়ন এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়। ২০২৬ সালের জানুয়ারিতে হ্যাভেম্যান-নিডরাখ গুরুতর যৌন নিপীড়নের অভিযোগে দোষ স্বীকার করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তাকে সাজাপ্রাপ্ত মেয়াদের অন্তত ৮৫ শতাংশ সময় কারাগারে কাটাতে হবে, এরপরই কেবল প্যারোলের আবেদন বিবেচনা করা যেতে পারে। পিপল ম্যাগাজিনের পক্ষ থেকে তার আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ছাত্রের সঙ্গে যৌন অপরাধে মার্কিন শিক্ষিকার ১২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬