ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫ শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু হিসেবে গণ্য করবে ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান বিভিন্ন দেশকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের শুরু করা ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ না নেয়। যারা এতে অংশ নেবে, তাদের ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে। গতকাল শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ওয়াশিংটন বর্তমানে মিত্র দেশগুলোকে ডোনাল্ড ট্রাম্পের নতুন এক অভিযানে যোগ দিতে চাপ দিচ্ছে, যার লক্ষ্য হলো ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা। এরই মধ্যে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধের ছয় মাস পূর্ণ হতে চলেছে।

ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যে দেশই অংশ নেবে, তাদের শত্রু হিসেবে গণ্য করা হবে। সংশ্লিষ্ট দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থেকে নিজেদের সরিয়ে নিতে অস্বীকৃতি জানায়, তবে ইরান তাদের স্বার্থে আঘাত করবে।

ইরানি কর্মকর্তারা আরও দাবি করেছেন, এই যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক পাল্টা ব্যবস্থা বা কৌশল রয়েছে। তারা জানিয়েছেন, আমরা এখনো আমেরিকার কোনো অর্থনৈতিক স্বার্থে আক্রমণ করিনি। এতদিন আমরা শুধু সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছি। কিন্তু তারা যদি আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে ইরানের আশেপাশে এবং বিশ্বের যেখানেই আমেরিকার তেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, আমরা সেগুলোতে হামলা করব। ট্রাম্প যদি কোনো পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত হবে ভূমিকম্পের মতো।

ওয়াশিংটন অন্য দেশগুলোকেও ইরানের অর্থনীতিকে একঘরে করার অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের বন্ধু দেশ চীনকেও এমন আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীন এই প্রস্তাবের সমালোচনা করে বলেছে, আমেরিকার এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সমস্যার কোনো সমাধান করবে না। এদিকে, ইরানের অন্যতম বড় ব্যবসায়িক অংশীদার সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা ইরানের সাথে সব ধরনের ব্যবসা ও লেনদেন বন্ধ রাখছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ দিলে শত্রু হিসেবে গণ্য করবে ইরান

আপডেট সময় : ১১:১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬