ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে এই আবেদনটি করেন। বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সারোয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও কনক সারোয়ারসহ কয়েকজন।

আরজিতে অভিযোগ করা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে অনধিকার প্রবেশ করে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের প্রধান ফটক ভেঙে তাণ্ডব চালায়। তাদের উসকানি ও নির্দেশনায় বুলডোজার এনে বাড়িটি ভাঙচুর করা হয়। এছাড়া নথিপত্র ও স্মৃতিচিহ্ন লুটপাট এবং অগ্নিসংযোগের মাধ্যমে ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত করার অভিযোগও আনা হয়েছে।

বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট সময় : ০২:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬