ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস মৃত্যুদণ্ড বাতিল করে আরব বিশ্বে নতুন নজির গড়ল লেবানন রংপুরে লোডশেডিংয়ের কবলে জনজীবন: দৈনিক ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন নাটোরে ঝড়ে নৌকাডুবি: ছেলে নিহত, বাবা উদ্ধার বিশ্বকাপ ক্যাম্পেইনের ২৬ বিজয়ীকে রবির বিশেষ পুরস্কার প্রদান জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, আট মাসের মধ্যে সর্বনিম্ন এসএসসিতে ফেল করেছেন বহিষ্কৃত জামায়াত নেতা নজরুলের কথিত স্ত্রী বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ নিল সরকার

বিশ্বকাপ ক্যাম্পেইনের ২৬ বিজয়ীকে রবির বিশেষ পুরস্কার প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রবি আজিয়াটা পিএলসি তাদের গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয়ীরা তাদের পরিবারের একজন সদস্যকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত ২৬ জন বিজয়ীর মধ্যে কুইজমাস্টারের ১১ জন, ‘ফটো ইন ফ্রন্ট অব গ্রাফিটি’ ক্যাম্পেইনের ১১ জন, ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জের ৩ জন এবং ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী রয়েছেন।

অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে তাদের ক্যাম্পেইনগুলোর মূল লক্ষ্য ছিল গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের বিপুল উৎসাহ ও সাড়া কোম্পানিটিকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ ও গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে এমন স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে রবি প্রতিশ্রুতিবদ্ধ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ক্যাম্পেইনের ২৬ বিজয়ীকে রবির বিশেষ পুরস্কার প্রদান

আপডেট সময় : ০৯:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬