ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস পিটিআইয়ের ইসলামাবাদ লংমার্চ: কৌশলগত অনিশ্চয়তা ও নেতৃত্বের বিভক্তি কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন সিরাজগঞ্জে সাইবার সুরক্ষা ও সিআর মামলায় ৩ আসামি আদালতে প্রেরণ

খুলনায় মধ্যরাতে দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর ৩ কেডিএ এভিনিউস্থ দৈনিক প্রবাহ ভবনের পঞ্চম তলায় গভীর রাতে একদল সন্ত্রাসী ও মাদক কারবারি হামলা চালিয়েছে। রোববার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে ঘটা এই হামলার সময় সন্ত্রাসীরা পত্রিকার স্টাফ ফয়সাল আহমেদকে (৪৯) বেধড়ক মারধর করে। আহত ফয়সালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় পত্রিকার বার্তা বিভাগের কাজ শেষে রাতের সেকশনে পেস্টিংয়ের কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সন্ত্রাসীরা ভবনের নিচতলায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো. মুসলিমকে ধাক্কা দিয়ে ও গালিগালাজ করতে করতে পঞ্চম তলায় ঢুকে পড়ে। তারা অফিসের কাঁচের দরজা ভাঙচুরের চেষ্টা চালায় এবং সাংবাদিকদের খুঁজতে থাকে। সাংবাদিকরা অফিসে না থাকায় তারা ফয়সাল আহমেদের ওপর চড়াও হয় এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয়।

পত্রিকার বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের মধ্যে রবিউল ও সিজানসহ তিনজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ঘটনার সময় ভবনের বাইরে আরও ৫-৬ জন সন্ত্রাসী অপেক্ষমাণ ছিল বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে অফিসের কর্মী ও সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, পুলিশ এ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সোমবার সোনাডাঙ্গা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে, খুলনা প্রেস ক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা প্রবাহ কার্যালয় পরিদর্শন করেছেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফুল হক, নির্বাহী সম্পাদক এনামুল হক এবং চিফ রিপোর্টার মোহাম্মদ নূরুজ্জামান উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

খুলনায় মধ্যরাতে দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

আপডেট সময় : ০৫:১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬