ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার সময় পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ, দেশ-বিদেশে নানা কর্মসূচি হকি রাঙাতে তিন স্তরে বিদেশি কোচ নিয়োগ দিল ফেডারেশন স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ নেই বললেন মন্ত্রী ডা. জাহিদ হোসেন বিএনপি নেতাদের ডাকে হাসিনা পালায়নি, দাবি সাদিকুর রহমানের রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর শাহবাগের মামলায় নতুন ধারার শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রশক্তির বিক্ষোভ ও ৫ দফা দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ, দেশ-বিদেশে নানা কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। মরহুমের স্মরণে তাঁর পরিবার এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির পক্ষ থেকে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, মাহবুব আলী খানের ছোট মেয়ে জুবাইদা রহমানের স্বামী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বনানীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকেও মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

দিবসটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবনে’ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ১৯৭৯ সালে মাহবুব আলী খানের সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু কর্তৃক প্রতিষ্ঠিত ছিন্নমূল সংগঠন ‘সুরভী’ কার্যালয়েও দোয়ার আয়োজন করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং বাউনিয়াবাদ জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দি খান বাড়ি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাতেও কোরআন খতম করা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদ, তাকওয়া জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ এবং হাইকোর্ট মাজার মসজিদসহ ঢাকার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাহবুব আলী খানের জন্মভূমি সিলেটে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরাণ (রা.) দরগা মসজিদসহ বিভিন্ন মসজিদে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ করা হবে। সিলেটের বিরাহিমপুরে তাঁর নিজ বাসভবনে বাদ জোহর মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর এবং গাবতলী বাগবাড়ী জামে মসজিদে কোরআন খতম ও বিশেষ দোয়া করা হবে। এছাড়া বগুড়ার গাবতলীর লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় বাদ জোহর এবং জামালপুরের দুরমুটে হযরত শাহ কামাল (রহ.) মাজার প্রাঙ্গণে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সৌদি আরবের পবিত্র কাবা শরিফে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ ও দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাঁর পরিবারে স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু এবং দুই মেয়ে শাহিনা খান জামান ও জুবাইদা রহমান রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সাবেক নৌপ্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ, দেশ-বিদেশে নানা কর্মসূচি

আপডেট সময় : ০৫:২২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬