ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

মিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলি ও পথচারী অপহরণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুর-১১ এলাকার পল্লবী এভিনিউ-৫-এর ১৫/১ নম্বর রোডের নীমতলিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরস্টার গ্রুপের নেতৃত্বে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দুই রাউন্ড গুলি চালানো হয়। এই সংঘর্ষের এক পর্যায়ে মো. হাসান (২৫) নামে এক পথচারীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত হাসানের পিতার নাম মুসলিম মিয়া এবং তার গ্রামের বাড়ি ভোলা জেলার ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার চর এলাকায়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা হাসানকে দ্রুত ও নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলি ও পথচারী অপহরণ

আপডেট সময় : ০৪:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬