ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয় তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ ১০ জনের লিভারপুলকে হারিয়ে শেষ ৩০ মিনিটে সিটির জয় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির শফিকুর রহমান

সেন্ট মার্টিনে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, ১১ পাচারকারী আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি বোট থেকে শিশু ও নারীসহ মোট ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানে মানবপাচারকারী চক্রের ১১ জন সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া প্রতারণার শিকার হওয়া ৬৫ জনকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে গভীর সমুদ্রে নিয়মিত টহল দেওয়ার সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ এই উদ্ধার অভিযান পরিচালনা করে। শুক্রবার (২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি জাহাজ প্রথমে কাঠের বোটটিকে বিকল অবস্থায় ভাসতে দেখে। বোটে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নৌবাহিনীকে অবহিত করে।

খবর পাওয়ার পর নৌবাহিনীর টহল জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ওই সময় বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প নষ্ট হয়ে যাওয়ায় ভেতরে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত বোটে জমে থাকা পানি সেচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আরোহীদের উদ্ধার করেন। এর ফলে বড় ধরনের প্রাণহানি ও চরম ঝুঁকির হাত থেকে আরোহীরা রক্ষা পান।

উদ্ধার করার পর তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৬৫ জন ভুক্তভোগীর বেশিরভাগই পাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় বন্দি ছিলেন। পরবর্তীতে তাদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে এই বোটে তোলা হয়েছিল।

আটক ১১ পাচারকারী ও উদ্ধার হওয়া ব্যক্তিদের পাশাপাশি জব্দ করা বোটটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সেন্ট মার্টিনে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, ১১ পাচারকারী আটক

আপডেট সময় : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬