শুক্রবার ছুটির সকালে রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ঝরতে দেখা গেছে। গত কয়েক দিনের তীব্র গরমের পর এই বৃষ্টি নগরজীবনে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। তবে বৃষ্টির কারণে কিছু কিছু সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়েছে। সকালে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে ছাতা ব্যবহার করতে দেখা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই সময়ের মধ্যে সিলেটে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েও ৯১৮ জন প্রার্থী চাকরিতে যোগ দেননি। চাকরির…
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাইমা নামের এক ক্ষুদে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আত্মপরিচয়ে চমকে যান প্রধানমন্ত্রী…
ফ্রান্সে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণের দাবিতে শুরু হওয়া ছাত্রবিক্ষোভ এখন দেশজুড়ে তীব্র রূপ নিয়েছে।…
শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশুদের সুস্থ বিকাশে নিরাপদ…
জ্বালানি তেলের পর এবার একলাফে ২৫২ টাকা বাড়ানো হয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। কৃত্রিম সংকট তৈরি…
নওগাঁর সাপাহার সীমান্তে চারজনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায়…
This website uses cookies.