Header Premium (728×90)

ডেঙ্গু মোকাবিলায় সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে বাড়তি শয্যা প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং হাসপাতালগুলোর জন্য এই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গু রোগীর চাপ রাজধানীতেই বেশি। তাই ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালকদের শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়াতে বলা হয়েছে। এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে রাজধানীর বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতাল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থাও নেওয়া হবে। ডা. নুরুল ইসলাম বলেন, সংকটের সময় সরকারি হাসপাতাল রোগী ফিরিয়ে দেয় না, তবে রোগীর সংখ্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে ভোগান্তি বাড়ে। তাই ঢাকার বাইরের হাসপাতালগুলোকেও প্রয়োজন অনুযায়ী রোগী গ্রহণের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন এবং এ সময়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…

3 minutes ago

নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…

7 minutes ago

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…

21 minutes ago

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড়

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…

25 minutes ago

ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান

শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি…

48 minutes ago

কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ

জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড়…

51 minutes ago

This website uses cookies.