রাজধানীর ঢাকা-৬ সংসদীয় এলাকার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় সশরীরে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় মঙ্গলবার ঢাকা-৬ এলাকার বিভিন্ন পয়েন্টে এই সমন্বিত মাদকবিরোধী অভিযানটি চালানো হয়।
অভিযান চলাকালে মাদক কারবারে সরাসরি যুক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় মাদক কারবারিদের আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আজকের পর থেকে যারা নেশা করবে, তাদের কী করা হবে তা মুখে বলা সম্ভব নয়, তবে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। তিনি আরও বলেন, আপনারা যারা মাদক বিক্রি ও সরবরাহ করছেন, তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছেন।
স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই অভিযানে এসেছি। এখন থেকে কোথাও মাদকের অস্তিত্ব পাওয়া গেলে কঠিন শাস্তি ও বিচারের মুখোমুখি হতে হবে। মাদক সেবনকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখানে মাদক সেবন করতে আসেন, দয়া করে আর আসবেন না—এটিই শেষ সতর্কবার্তা। সংসদ সদস্য হিসেবে দায়িত্ববোধ থেকে তিনি জানান, যারা মূল সরবরাহকারী, তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।
মাদক সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে গেন্ডারিয়া, মুন্সিরটেক ও ঘুণ্টিঘরসহ সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির…
নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্স জানিয়েছে,…
দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…
নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…
ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…
শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি…
This website uses cookies.