রাজবাড়ীর গোয়ালন্দে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির নতুন একটি এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ বাজারসংলগ্ন মহর মোল্লা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে অতিথিরা শাখাটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গোয়ালন্দে ইউসিবির নতুন এই শাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষকসহ সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ ও দ্রুত হবে। এছাড়া এটি ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। তিনি বলেন, গোয়ালন্দ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, যেখানে নতুন এই ব্যাংকিং সেবা চালু হওয়াতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হবেন। তিনি গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন এই এজেন্ট শাখা থেকে গ্রাহকরা ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স সুবিধাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষও সহজে ব্যাংকিং সেবার আওতায় আসার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজীরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হুমায়ুন রেজা, ইউসিবি ব্যাংকের ফরিদপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার মো. লিয়াকত আলী, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজীর হোসেন মোল্লা, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াহিয়া, ইউসিবি ব্যাংকের ফরিদপুর জেলার ম্যানেজার মো. সাইফুল ইসলাম, রাজবাড়ী ইউসিবি ব্যাংকের ম্যানেজার সুব্রত পালসহ স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…
নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…
রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…
ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…
শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি…
জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড়…
This website uses cookies.