ভোলার চরফ্যাশন উপজেলায় পুলিশের একটি বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি দল রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুল সড়কে অবস্থিত খোকন চাকলাদারের বসত বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। সেখানে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খোকন, মাকসুদ ও তাহের নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলমান রয়েছে এবং অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…
নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…
রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…
ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…
শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি…
জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড়…
This website uses cookies.