নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় একটি ডিজেলচালিত ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত সারোয়ার হোসেন রাজশাহীর পবা উপজেলার শরিসাকুড়ি গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি রুপশী বাংলা ফিড মিলে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে শেরকোল এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…
নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…
রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…
ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…
শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি…
জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড়…
This website uses cookies.