Header Premium (728×90)

Categories: রাজনীতি

দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দীর্ঘ নয় ঘণ্টা বিক্ষোভ প্রদর্শনের পর দেশটির বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার রাতে আকাশবাণী ভবনের সামনে থেকে ইন্ডিয়া জোটের নেতাদের পুলিশি হেফাজতে নিয়ে বিভিন্ন থানায় পাঠানো হয়। ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, আটককৃতদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ছাড়াও রয়েছেন অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ইমরান মাসুদ, পি সন্তোষ ও এ রহিম।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলের নেতারা এ কর্মসূচি পালন করছিলেন। দিনভর আন্দোলনের এক পর্যায়ে বিরোধী দলীয় এমপিরা ব্যারিকেডের ওপর উঠে বিক্ষোভ করেন। তারা দাবি জানান যে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তাকে ‘ভোট চুরি’র জন্য দায়ী করার সুযোগ না দেয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভের তীব্রতা বাড়লে রাহুল ও প্রিয়াঙ্কা তাদের সমর্থকদের নিয়ে আকাশবাণী ভবনের ভেতরে প্রবেশ করেন এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা চালান। এসময় কংগ্রেস নেতা পবন খেরাসহ দলের অন্যান্য নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন।

ভবনের ভেতর থেকে গণমাধ্যমের কাছে রাহুল গান্ধী অভিযোগ করেন যে, তিনি ও তার সহযোগীরা ‘গণতন্ত্র রক্ষার’ লড়াই করছেন। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী করেন। রাহুল গান্ধীর দাবি, সাধারণ তরুণদের পাশাপাশি অনেক পুলিশ কর্মকর্তাও দেশের নির্বাচন ‘দখল’ ও ভোট ‘চুরি’র বিষয়টি সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…

2 minutes ago

নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…

6 minutes ago

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…

20 minutes ago

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড়

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…

24 minutes ago

ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান

শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি…

47 minutes ago

কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ

জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড়…

50 minutes ago

This website uses cookies.