রাজবাড়ীতে গণ অধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর ২ আসন থেকে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর তেজগাঁও গণ অধিকার পরিষদের সভাপতি ইন্জিনিয়ার জাহিদ সেখ, দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার’ এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকাল ৩ টায় বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ইন্জিনিয়ার জাহিদ সেখ।
এ সময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের রাজবাড়ী জেলার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রমজান উদ্দিন সজল , যুব অধিকার পরিষদের যুবনেতা, সেলিম, বালিয়াকান্দি উপজেলা শাখার যুগ সাধারণ সম্পাদক, মোঃ সেলিম, কালুখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ওবায়দুল রহমান সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ইন্জিনিয়ার জাহিদ সেখ বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
আগামী সংসদ নির্বাচনে আমি রাজবাড়ী ২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে, তাহলে আমি নির্বাচনে অংশ নিতে চাই। বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, বাসির কাছে দোয়া প্রাথী।
মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…
লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…
ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…
সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…
ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…
This website uses cookies.