Header Premium (728×90)

লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, স্যাটেলাইটে মিলল ৮ যুদ্ধবিমান

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের অদূরে বান কিউনে চীন ও লাওসের নতুন যৌথ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে সামরিক সরঞ্জামের উপস্থিতি শনাক্ত হয়েছে। ভ্যান্টর নামক একটি বাণিজ্যিক স্যাটেলাইট প্রতিষ্ঠানের তোলা ৩০ সেপ্টেম্বরের ছবিতে দেখা গেছে, নির্মাণাধীন রানওয়েতে আটটি কে-৮ হালকা যুদ্ধবিমান এবং দুই ডজনেরও বেশি সহায়ক সামরিক যান রাখা আছে। এই ছবিগুলো প্রকাশের ঠিক একদিন আগেই চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বান কিউনে যৌথ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ছবিতে দৃশ্যমান বিমানগুলো মূলত হংডু জেএল-৮ বা কে-৮ মডেলের। চীন ও লাওসের বিমানবাহিনী যৌথভাবে এই দুই আসনের বিমানগুলো ব্যবহার করে, যা প্রশিক্ষণের পাশাপাশি হালকা হামলার কাজেও সক্ষম। উল্লেখ্য, এই বিমানগুলো চীন ও পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি করেছে। নতুন এই ঘাঁটির দ্রুত নির্মাণকাজ আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক র‌্যাচেল ভ্যানডেনব্রিঙ্ক জানিয়েছেন, বান কিউনের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হিসেবে তিনি লাওস ও চীনের সীমান্ত সংযোগ এবং বিদ্যমান রেলপথসহ অবকাঠামোগত যোগাযোগের কথা উল্লেখ করেছেন। বিশ্লেষকদের ধারণা, যদি সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ ও জ্বালানি সংরক্ষণাগার এবং নজরদারি স্থাপনা তৈরি করা হয়, তবে এটি কেবল প্রশিক্ষণের গণ্ডি পেরিয়ে বড় ধরনের সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে। আলেকজান্ডার নিল নামক আরেক বিশেষজ্ঞের মতে, বর্তমানে রানওয়েটি ছোট হলেও ভবিষ্যতে এটি সম্প্রসারণ করে গোয়েন্দা ও ইলেকট্রনিক নজরদারি বিমান পরিচালনার সুযোগ তৈরি হবে।

বান কিউনের সামরিক ইতিহাসের সাথে একটি পুরনো যোগসূত্র রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় এখানে যুক্তরাষ্ট্রের একটি গোপন বিমানঘাঁটি ছিল, যা ‘লিমা সাইট ৪৪’ নামে পরিচিত ছিল। সেসময় সিআইএ পরিচালিত এয়ার আমেরিয়া এই ঘাঁটিটি ব্যবহার করে হমং যোদ্ধা ও যুদ্ধসরঞ্জাম পরিবহন করত। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে চীন ও লাওসের সংশ্লিষ্ট দপ্তরের কাছে রয়টার্স জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…

2 minutes ago

নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…

6 minutes ago

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…

20 minutes ago

ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড়

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…

23 minutes ago

ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান

শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি…

47 minutes ago

কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ

জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড়…

50 minutes ago

This website uses cookies.