Header Premium (728×90)

আন্তর্জাতিক

আন্তর্জাতিক পুরস্কার পেলেন রাজবাড়ীর জামাতা, চিকিৎসক বাসুদেব সাহা

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহার খ্যাতির দ্যুতি ছড়াল বিদেশেও। নাক কান গলা রোগ চিকিৎসায় বিশেষ অবদান রাখায় “International peace Award 2025” পুরস্কার পেয়েছেন তিনি।

মানবতার এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ প্রতিভাবান নাক গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা। যিনি সম্প্রতি কুমিল্লার ৬৫ বছরের আবুল কাশেমের ৪৫ বছর ধরে বহন করা একটি জটিল থাইরয়েড গ্লান্ডের টিউমার অপারেশন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন।

বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগে প্রচারিত সেই সংবাদ দেশের সীমানা পেরিয়ে অপারেশনের ঘটনাটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের এই চিকিৎসক নাক কান গলা রোগ বিভাগে বিশেষ অবদানের জন্য জিতে নিয়েছেন ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৫।

রাজবাড়ী জেলা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাসালিয়া গ্রামের  ইঞ্জিনিয়ার, বাবু অনিল কুমার মজুমদার এর একমাত্র জামাতা ডাঃ বাসুদেব কুমার সাহা

গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কতৃক আয়োজিত হিউম্যান হারমোনি কনফার্নেস অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডা. বাসুদেব কুমার সাহার হাতে পুরস্কারটি তুলে দেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ মন্ত্রী মো. মুতালিব। আন্তর্জাতিক এই পুরস্কার জয়ে অনুষ্ঠান মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ান বাংলাদেশের এই চিকিৎসক

আন্তর্জাতিক এই পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে ডা. বাসুদেব বলেন, এই অর্জন আমার একার নয়।

এটি আমার পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। এ অর্জন আমার পুরো টিমের নিজের এই অর্জনটি তিনি উৎসর্গ করেছেন নাক কান গলা রোগে আক্রান্ত রোগীদের মাঝে যাদের চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমেই পেয়েছেন আন্তর্জাতিক এই পুরস্কার

ডা. বাসুদেব কুমার সাহা বর্তমানে নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি চিফ কনসালটেন্ট হিসেবে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন।

গত ১ সেপ্টেম্বর ৬৫ বছরের বৃদ্ধ রোগী আবুল কাশেমর ৪৫ বছর ধরে বহন করা প্রায় দেড় ফিট দৈর্ঘ্যের জটিল এক থাইরয়েড টিউমার টানা ১০ ঘণ্টা ধরে অপারেশন করে সফল করেছেন। শান্তির সু-বাতাস ফিরিয়ে দিয়েছেন রোগী এবং তার পরিবারের মাঝে।

saju

Recent Posts

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…

42 seconds ago

জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…

4 minutes ago

ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স

ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…

5 minutes ago

সচিবদের চেয়ে কম বেতন পাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, সম্মানি বাড়ানোর উদ্যোগ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ…

8 minutes ago

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক ভবঘুরে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১৭ বছর…

13 minutes ago

অবসরের ইঙ্গিত দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ নিকোলাস তালিয়াফিকো

আর্জেন্টিনার জাতীয় দলের দীর্ঘদিনের ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। ক্যারিয়ারের পড়ন্ত…

18 minutes ago

This website uses cookies.