Header Premium (728×90)

Categories: সারাদেশ

টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর পাড়া এলাকায় এক অজ্ঞাতপরিচয় ভবঘুরে নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে টাঙ্গাইল শহরের আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা দ্রুত টাঙ্গাইল সদর থানা পুলিশের নজরে আসে। ভিডিওটিতে দেখা যায়, টাঙ্গাইল হোমিও কলেজের উত্তর পাশে ভাসানী রোডে অবস্থিত 'টাঙ্গাইল শিক্ষা দীক্ষা একাডেমি'র সামনে প্যাডেল সাইকেল চালিয়ে আসা এক ব্যক্তি ওই ভবঘুরে নারীকে জোরপূর্বক জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালাচ্ছেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে অপরাধীকে শনাক্তে মাঠে নামে পুলিশ। সদর থানা পুলিশের একটি দল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ভিডিওটি নজরে আসার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে টাঙ্গাইল শহরের আদি টাঙ্গাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার রাতে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি

মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…

8 minutes ago

লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি

লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…

17 minutes ago

ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…

19 minutes ago

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…

22 minutes ago

জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্রের ৩ ঘণ্টার বৈঠক, নতুন আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…

25 minutes ago

ডিএসইর ১ কোটি ৪০ লাখ টাকার জরিমানা মওকুফ চায় প্রাইম ফাইন্যান্স

ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…

26 minutes ago

This website uses cookies.