Header Premium (728×90)

মিরপুরে সরকারি কোয়ার্টারে লিফট ছিঁড়ে শিশুসহ ৩ জন গুরুতর আহত

রাজধানীর মিরপুর ১ নম্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত একটি আবাসন প্রকল্পের ভবনে লিফট ছিঁড়ে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকার আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন— প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার আট বছর বয়সী ছেলে মো. ওয়াসি। পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনায় নাইস আহমেদের দুটি পা-ই ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ফজরের নামাজ আদায়ের পর ওই ভবনের পঞ্চম তলার তিন বাসিন্দা নিচে নামার জন্য লিফটে ওঠেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের নিরাপত্তারক্ষী দ্রুত সেখানে ছুটে যান এবং লিফটের ভেতর থেকে কান্নাকাটি ও চিৎকার শুনতে পান। পরে আশেপাশের কয়েকজন বাসিন্দা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ভোলার তজুমদ্দিনে মাদরাসার জমি দখলের চেষ্টা, স্থাপনা ভাঙচুর এবং প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগ তুলে এর…

11 minutes ago

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব, আহত ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের হামলায় গুরুতর আহত ৮ মাঝিমাল্লাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে…

15 minutes ago

চরফ্যাশন আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ফের স্থগিত

ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ পুনরায়…

20 minutes ago

পানির তীব্র সংকট: ২০৩০ সালের আগেই ফুরিয়ে যাবে কাবুলের জল!

আফগানিস্তানের রাজধানী কাবুলে পানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে। বেসরকারি সংস্থা প্রসপার গ্লোবালের প্রতিবেদন অনুযায়ী, ২০৩০…

25 minutes ago

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে গোয়েন্দা ও অভিযানসংক্রান্ত সহযোগিতা বজায় রেখে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি…

35 minutes ago

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ নতুন রোগী

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০…

39 minutes ago

This website uses cookies.