ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

ঈশ্বরদীতে এনসিপির মূল্যবৃদ্ধি বিরোধী কর্মসূচিতে বাধা ও হুমকির অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কর্মসূচি চলাকালে নেতাকর্মীদের হুমকি দেওয়ারও অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা জানান, নিত্যপ্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস-বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে তারা পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ওমর শেখ শান্ত নামের এক ছাত্রদল নেতা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা সৃষ্টি করেন। অভিযুক্ত শান্ত পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে জানা গেছে। বাধা দেওয়ার একপর্যায়ে এনসিপির কর্মসূচি বন্ধের চেষ্টা করা হয় এবং নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য ওই এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি বলে তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ। তিনি বলেন, দেশ ও জনগণের ন্যায্য অধিকার এবং জনস্বার্থের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। সেখানে বাধা ও হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত ছাত্রদল নেতা ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং পৌর এলাকার বকুলের মোড়ের সাইদুল ইসলামের ছেলে। তবে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শান্তর রাজনৈতিক পরিচয় নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন জানান, ছাত্রদল পরিচয়দানকারী ওমর শেখ শান্ত বিগত সরকারের সময়ে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। সেসময়কার তার অনেক ছবি আমাদের সংগ্রহে রয়েছে। বর্তমানে সে ঈশ্বরদীতে বিএনপির অন্য আরেকটি গ্রুপের হয়ে ছাত্রদলের রাজনীতি করছে।

অন্যদিকে, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, তিনি শান্ত নামের ওই যুবককে ব্যক্তিগতভাবে চিনতে পারছেন না। তবে সে হয়তো কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের সঙ্গে রাজনীতি করতে পারে।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরদীতে এনসিপির মূল্যবৃদ্ধি বিরোধী কর্মসূচিতে বাধা ও হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬