ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশে ২৪ ঘণ্টায় ২৫৮৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পেট্রোবাংলার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে একদিনে মোট ২ হাজার ৫৮৩ দশমিক ৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে সরবরাহ হয়েছে ১ হাজার ৫৯৯ দশমিক ৯ এমএমসিএফডি গ্যাস, আর আমদানি করা এলএনজি পুনঃগ্যাসীকরণের মাধ্যমে এসেছে ৯৮৩ দশমিক ৪ এমএমসিএফডি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত পেট্রোবাংলার ২০-২১ সেপ্টেম্বরের দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন ও বিতরণ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনটি বলছে, দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট সক্ষমতা রয়েছে ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে উৎপাদিত ২ হাজার ৫৮৩ দশমিক ৩ এমএমসিএফডি গ্যাস মোট সক্ষমতার প্রায় ৬৭ শতাংশ ব্যবহার নির্দেশ করে।

দেশীয় গ্যাস উৎপাদনে আন্তর্জাতিক কোম্পানিগুলোর (আইওসি) গ্যাসক্ষেত্রগুলো থেকে সর্বোচ্চ ৮৭৫ দশমিক ২ এমএমসিএফডি গ্যাস এসেছে। এর মধ্যে শেভরনের বিবিয়ানা গ্যাসক্ষেত্র একাই ৭০৬ দশমিক ২ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করেছে। এছাড়া, রাষ্ট্রীয় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) উৎপাদন করেছে ৪৮১ দশমিক ৮ এমএমসিএফডি, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফসিএল) থেকে এসেছে ১৩৯ দশমিক ৬ এমএমসিএফডি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) উৎপাদন করেছে ১০৩ দশমিক ৫ এমএমসিএফডি গ্যাস।

অন্যদিকে, আরপিজিসিএল পরিচালিত এলএনজি থেকে ৯৮৩ দশমিক ৪ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা হয়েছে। যদিও এলএনজির পুনঃগ্যাসীকরণ সক্ষমতা ১ হাজার ১০০ এমএমসিএফডি, তবে এর চেয়ে কম গ্যাস সরবরাহ হয়েছে।

এই গ্যাস উৎপাদন হয়েছে মোট ১১৯টি উৎপাদনশীল কূপের মাধ্যমে, যেগুলোর সম্মিলিত গ্যাস উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। গ্যাস উৎপাদনের পাশাপাশি, একই সময়ে মোট ৫ হাজার ৫৯৬ দশমিক ৬ টন কনডেনসেট উৎপাদিত হয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলোর ক্ষেত্র থেকে এসেছে ৪ হাজার ৫৩৬ টন কনডেনসেট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দেশে ২৪ ঘণ্টায় ২৫৮৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন

আপডেট সময় : ১২:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬