ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

স্মৃতিভ্রম কি আলঝেইমার? লক্ষণ ও প্রতিকারে যা জানা জরুরি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাতিরঝিল এলাকার ৭০ বছর বয়সী এক বৃদ্ধার আচরণে ইদানীং বেশ চিন্তিত তাঁর মেয়েরা। সকালে নাশতার পর চা খাওয়ার ১৫ মিনিট পরই তিনি দাবি করছেন, তাঁকে চা দেওয়া হয়নি। এমনকি মেয়ের কাছে বারবার জানতে চাইছেন মেয়ের জামাইয়ের কর্মস্থল কোথায়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর জানা গেছে, তিনি আলঝেইমারে ভুগছেন। এই রোগ মানুষের স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজ করার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। ডিমেনশিয়ার অন্যতম প্রধান কারণ এই আলঝেইমার মূলত বয়স্কদের মধ্যে বেশি দেখা গেলেও অল্প বয়সীরাও এতে আক্রান্ত হতে পারেন। বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটে, যেমনটা ‘বেলা শেষে’ সিনেমায় আরতি ও বিশ্বনাথের চরিত্রে দেখা গিয়েছিল।

আলঝেইমার রোগের সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে বংশগত প্রভাব, মাথায় আঘাত, হতাশা, উচ্চ রক্তচাপ, মেধার কম ব্যবহার এবং কায়িক শ্রমের অভাবকে এই রোগের ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়। মস্তিষ্কের টেম্পোরাল লোব নামক অংশে স্মৃতি জমা থাকে, যা আলঝেইমারের কারণে ক্ষয় হতে শুরু করে। এছাড়া মস্তিষ্কে অ্যামাইলয়েড নামক এক ধরনের অস্বাভাবিক প্রোটিন জমা হয়ে রোগীর ব্যক্তিত্বে পরিবর্তন ঘটায়।

প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝেইমার দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য হলো, 'দ্য আর্লিয়ার ইউ নো, দ্য মোর ইউ ক্যান ডু: আ ডিমেনশিয়া ডায়াগনসিস ম্যাটারস' বা 'যত দ্রুত জানবেন, তত বেশি প্রতিরোধ করতে পারবেন। ডিমেনশিয়া রোগ শনাক্ত করা গুরুত্বপূর্ণ।' আন্তর্জাতিকভাবে আলঝেইমারস ডিজিজ ইন্টারন্যাশনাল দিবসটির অন্যতম বড় আয়োজক। বাংলাদেশেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

চিকিৎসকদের মতে, স্মৃতিশক্তি হ্রাস, পরিচিত জায়গা ভুলে যাওয়া, অসংলগ্ন কথাবার্তা, দৈনন্দিন কাজ করতে অক্ষমতা, নিকট অতীতের কথা ভুলে গিয়ে অনেক আগের কথা মনে রাখা এবং একই প্রশ্ন বারবার করা আলঝেইমারের প্রধান উপসর্গ। এছাড়া ব্যক্তিত্বের পরিবর্তন, অস্থিরতা, ঘুমের সমস্যা, মেজাজ খিটখিটে হওয়া, ভুল দেখা বা শোনা এবং প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাও এর লক্ষণ হতে পারে।

রোগ শনাক্তের জন্য চিকিৎসকরা সাধারণত 'মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন' বা প্রশ্ন-উত্তরভিত্তিক পরীক্ষা করে থাকেন। প্রয়োজনে থাইরয়েড হরমোন পরীক্ষা, রক্তে ভিটামিন বি১২-এর মাত্রা দেখা, মাথার এমআরআই বা পেট স্ক্যান করা হতে পারে। তবে পরিস্থিতিভেদে উপসর্গ ভিন্ন হতে পারে। মোহাম্মদপুরের এক গণমাধ্যমকর্মী তাঁর ৭৫ বছর বয়সী মায়ের আচরণের পরিবর্তন দেখে লক্ষ্য করেন, অত্যন্ত গোছানো মানুষটি নিজের বাড়ির ঠিকানাও ভুলে যাচ্ছেন। বাবার মৃত্যুর পর থেকে একা হয়ে যাওয়া মা এখন নিয়মিত আলঝেইমারের ওষুধ সেবন করছেন এবং পরিবারের সদস্যদের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

বিশেষজ্ঞদের মতে, আলঝেইমার কেবল ওষুধে সারানো সম্ভব নয়। স্নায়ুরোগবিশেষজ্ঞ, মনোরোগবিশেষজ্ঞ, অকুপেশনাল থেরাপিস্ট, পুষ্টিবিদ ও দক্ষ নার্সের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা দল এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। জীবনের সব দায়িত্ব পালনের পর কর্মহীন হয়ে পড়া বয়স্কদের মস্তিষ্ক সচল রাখতে নিজেকে নানা কাজে ব্যস্ত রাখা জরুরি। কর্মব্যস্ততা ও সামাজিক কাজে সক্রিয় থাকলে স্মৃতিভ্রমের প্রবণতা কমে। তাই ৭০ বছর পার করেও আইন, সাংবাদিকতা, গবেষণা বা সামাজিক কাজে ব্যস্ত থাকলে ভুলে যাওয়ার প্রবণতা কম থাকে। নিজেকে সৃজনশীল ও ব্যস্ত রাখার উপায় খুঁজে নেওয়াটা তাই জরুরি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

স্মৃতিভ্রম কি আলঝেইমার? লক্ষণ ও প্রতিকারে যা জানা জরুরি

আপডেট সময় : ০৪:১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬