ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্বে থাকবেন বিএনপির নেতাকর্মীরা: রিজভী শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাফরপুর কালান থানা থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৬ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ের মধ্যে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬ জন রোগী।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৫৬ জন। এর আগের দিন অর্থাৎ শনিবার নিশ্চিত হামে একজনের মৃত্যু এবং হাম সন্দেহে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল, যেখানে নতুন আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ২০ জন শিশু।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩৬ জন

আপডেট সময় : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬