ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণ: টহল জোরদার পুলিশের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি নিকুলিন চাকমা জানান, দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে ককটেলটি বিস্ফোরিত হয়। কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে রেলওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে। এরই অংশ হিসেবে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মকেন্দ্রিক টহল আরও জোরদার করা হচ্ছে।

এর আগে একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় আরও পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কমলাপুর স্টেশনে ককটেল বিস্ফোরণ: টহল জোরদার পুলিশের

আপডেট সময় : ১১:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬