ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

ভুল করে ভারতে যাওয়া রাজশাহীর ৫ ব্যবসায়ী ১১ দিন পর মুক্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা নদীর তীব্র স্রোতে দিকভ্রান্ত হয়ে ভুলবশত ভারতের সীমান্তে ঢুকে পড়া রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ ব্যবসায়ী ১১ দিন পর দেশে ফিরেছেন। শুক্রবার সন্ধ্যায় ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে আলাইপুর বিজিবি ক্যাম্পের মাধ্যমে তাঁদের বাংলাদেশে হস্তান্তর করা হয়। আলাইপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পদ্মা নদীর তীরে তাঁদের পরিবারের সদস্যরা তাঁদের গ্রহণ করেন।

ফিরে আসা পাঁচজন হলেন বাঘার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (২২), শাহাবুল আলী (৪২), বাবর আলী (৪৫), নৌকার মাঝি আসাদুল ইসলাম (৪১) ও সাইফুল ইসলাম (৫৮)।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকায় করে বাঘায় ফিরছিলেন এই ব্যবসায়ীরা। পথে পদ্মা নদীর তীব্র স্রোতে নৌকাটি দিক হারিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যায়। সেখানে বিএসএফের টহল দল তাঁদের আটক করে। আটকের পর পরিবারের সদস্যরা আলাইপুর বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁদের ফেরত দেওয়া সম্ভব নয়।

পরে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ তাঁদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। তিনি রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁদের ফেরানোর ব্যবস্থা করেন।

মাঝি আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম জানান, পাঁচজনকে ভারতের রানীনগর থানায় রাখা হয়েছিল। বিএসএফ সদস্যরা বিষয়টি বুঝতে পারার পর তাঁদের সঙ্গে কোনো অসম্মানজনক আচরণ করেননি, বরং যত্নেই রাখা হয়েছিল।

সংসদ সদস্য আবু সাঈদ তাঁদের হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, ব্যবসায়ীদের নৌকা, পাট ও দুটি সাইকেল এখনো ভারতে রয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে যেন এই মালামালগুলো তাঁদের কাছে ফেরত দেওয়া হয়, সে জন্য তিনি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ভুল করে ভারতে যাওয়া রাজশাহীর ৫ ব্যবসায়ী ১১ দিন পর মুক্ত

আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬