ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

ভূমি মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন অধিদপ্তর ন্যস্ত করার সিদ্ধান্তে সুনামগঞ্জে বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৩। রেজিস্ট্রেশন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয়ের পরিবর্তে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা। শনিবার দুপুরে জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই।

সমাবেশে প্রদীপ পাল নিতাই বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি-জমা সংক্রান্ত নিবন্ধন কার্যক্রমে নিরবচ্ছিন্ন সেবামূলক ভূমিকা পালন করে আসছেন এবং প্রতিবছর দলিল লেখকদের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়। তিনি উল্লেখ করেন, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এই আলোচনার সূত্রপাত হয় গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে।

সমাবেশে বক্তারা ২০০৭ সালের পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, সে সময় একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা দলিল লেখকদের আন্দোলন ও আইনি পদক্ষেপের মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়েছিল। সে সময় প্রায় দুই লক্ষাধিক দলিল লেখক বেকার হওয়ার আশঙ্কায় হাইকোর্টে রিট মামলা দায়ের করা হয়েছিল। বর্তমান সরকারের আধুনিকায়নের নামে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের প্রায় দুই লাখ দলিল লেখক পেশাচ্যুত হয়ে পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়বেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল জনস্বার্থের অজুহাত দেখিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই বিতর্কিত পদক্ষেপ নেওয়ার পাঁয়তারা করছে। দাবি আদায়ের অংশ হিসেবে গত ১২ আগস্ট ২০২৬ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে এবং ১৮ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সমাবেশে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনার দাবি জানানো হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বজলুর রশিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শেফুল ইসলাম, নেজামুল ইসলাম, এমদাদুল হুদা, শহিদ সরোয়ার চৌধুরী, আব্দুল্লা মিয়া, কাজি আনোয়ার মিয়া, আব্দুল হান্নান, মো. আলমগীর, বশির আহমদ, আব্দুল মতিন, সুরুজ্জামান, সাজ্জাদুল ইসলাম শায়েস্তা ও নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ভূমি মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন অধিদপ্তর ন্যস্ত করার সিদ্ধান্তে সুনামগঞ্জে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:১৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬