ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবিতে এনসিপির তিন দফা শারদীয় দুর্গাপূজায় বান্দরবানে বিজিবির বিশেষ নিরাপত্তা ও নজরদারি উখিয়ার রিসোর্টে ভয়াবহ আগুনে শিশুসহ ১০ জনের মৃত্যু, একই পরিবারের ৮ মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ করা বাসে আগুন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩৩

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে জব্দ করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-খুলনা ব্যস্ততম মহাসড়কের পাশে রাখা পূর্বাশা পরিবহনের ওই বাসটিতে শুক্রবার রাত ১১টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত হওয়ার পর পূর্বাশা পরিবহনের বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার সামনে রাখা হয়েছিল। রাতে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা দাউদাউ করে জ্বলতে থাকে। এতে বাসটির অধিকাংশ অংশই পুড়ে যায়। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে প্রাথমিকভাবে কারা বা কীভাবে এই আগুন ধরিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত একটি বাসে হঠাৎ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ করা বাসে আগুন

আপডেট সময় : ০৫:৫৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬