ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

রংপুরের যেসব এলাকায় শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য নেসকো সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রংপুরের যেসব এলাকায় শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ১২:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬