সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে হৃদয়কে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে সাদেক খান রোড এলাকায় হৃদয় নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় অন্তত পাঁচজন ছিনতাইকারী হৃদয়ের মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর তাকে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাঁর কাছ থেকে মোটরসাইকেল এবং নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

























